২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নগ্ন হামলা ছায়াছবির সেন্সর সনদপত্র সাময়িকভাবে স্থগিত

অশ্লীল ও কূরুচিপূর্ণ দৃশ্য সংযোজন করে প্রদর্শনের দায়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘নগ্ন হামলা’র সেন্সর সনদপত্র রোববার সাময়িকভাবে স্থগিত করেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ছায়াছবিটি সেন্সর বহির্ভূত অশালীন দৃশ্যসহ সম্প্রতি শেরপুর জেলা প্রশাসন কর্তৃক শেরপুর থানার ‘সত্যবতী’ সিনেমা হলে প্রদর্শিত অবস্থায় জব্দ করা হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘নগ্ন হামলা’ ছবিটি বাংলাদেশের কোনও সিনেমা হলে প্রদর্শন করা যাবে না এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।