২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি সহায়তায় প্রাণ ও আরডিআরএস’র মধ্যে চুক্তি

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের উন্নতমানের ফসল উৎপাদনে সহায়তার লক্ষ্যে প্রাণ গ্রুপ ও আরডিআরএস’র মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

প্রাণ গ্রুপ সূত্র জানায়, এ চুক্তির আওতায় প্রাণ গ্রুপ ও আরডিআরএস এখন থেকে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের জেলাগুলোতে উন্নত ফসল উৎপাদনের লক্ষ্যে একযোগে কাজ করবে। জার্মানির অর্থনৈতিক সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্প ‘ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষি বনায়ন প্রকল্প’ এ সমঝোতা চুক্তি সাক্ষরে মধ্যস্থতা করেছে।

চুক্তি অনুযায়ী এখন থেকে আরডিআরএস’র সংগঠিত চাষী দলের উৎপাদিত কৃষিপণ্য প্রাণ গ্রুপের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে।

প্রাণ গ্রুপের পক্ষে ড. মো. আনিছুর রহমান চিফ (এগ্রো বিজনেস) এবং আরডিআরএস এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।