২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এশিয়ান সী ফুডে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ২

নগরীর লবণচরায় চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা এশিয়ান সী ফুডের স্টোরে রোববার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

আগুনে দেড়লাখ টাকার ককশিট ও পলিথিন পুড়ে গেছে বলে ফায়ার ব্রিগেড সূত্র জানায়। কিন্তু সী ফুডের ম্যানেজার আবুল কাশেম ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লাখ টাকা বলে দাবি করেছেন।

আগুনে এক মহিলাসহ দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন কোহিনূর বেগম (৩০) এবং আলতাফ (২৯)। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এশিয়ান সী ফুডের তিনতলার একটি স্টোরে ঝালাইয়ের কাজ করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।