র্যাবের হাতে আটক ছাত্রদল নেতাদের জেল হাজতে পাঠানো হয়েছে
র্যাব-২ এর হাতে আটক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা মোস্তাফিজুল ইসলাম মামুন, ডগ শিশির এবং এদের সহযোগী আশরাফ হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রথম দফায় তিনদিন এবং দ্বিতীয় দফায় দুই দিন রিমাণ্ড শেষে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে মামলার তদন্ত কর্মকর্তা এদের জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে রিমান্ড না চেয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন।
গত ৬ আগস্ট রাজধানীর শাহবাগ এলাকার আজিজ কো-অপারেটিভ সুপার মাকের্টের ৩৬ নং দোকান থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউণ্ড গুলিসহ র্যাব সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে।
