২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞাত দুস্কৃতিকারিদের হাতে পুলিশ খুন

জামালপুর জেলার মেলান্দহে শনিবার অজ্ঞাত দুস্কৃতিকারিরা এক পুলিশ সদস্যকে খুন করেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 10:12 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নিহত পুলিশ সদস্যের নাম ফরহাদ হোসেন (২৯)। তিনি মৃত তোফাজ্জল হোসেনে পুত্র।

ফরহাদ রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি থানার নায়েক হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য হাজারাবাড়ি বাজারে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। গ্রামের তারা মিয়ার বাড়ির কাছে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে এ হত্যাকান্ডের কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।