২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা শনিবার পৃথক অভিযানে ১০ লাখ টাকা মূল্যের ৪ হাজার বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগরি উপ-অঞ্চলের একটি বিশেষ টিম গোপীবাগ সুইপার কলোনিতে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেন্সিডিলসহ মো. বিল্লাল (৩৫) ্এবং বিকালে নারিন্দা শাহ সাহেব লেন থেকে আরিফ হোসেন তপন ওরফে ওস্তাদ তপনকে তিন হাজার বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আরিফ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইনে ছয়টি মামলা রয়েছে। দুইমাস আগে সে জামিনে ছাড়া পেয়ে পুনরায় এই ব্যবসা শুরু করে।

গ্রেপ্তারকারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিদর্শক আবুল কালাম আজাদ সুত্রাপুর থানায় এবং পরিদর্শক ইকবালুর রহমান সবুজবাগ থানায় বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন।