মেঘনায় নৌকাডুবিতে নিহত ১
ভোলার মনপুরা উপজেলার হাজির হাটে মেঘনা নদীতে শনিবার বিকেলে মাছধরা নৌকা ডুবে এক জেলে নিহত হয়েছে। তার নাম মো. কামাল (২৫)।
এ ঘটনায় অপর তিন জেলেকে একটি মাছধরা ট্রলার উদ্ধার করে হাজির হাট বন্দরে নিয়ে আসে।
উদ্ধারকৃত জেলে রফিক, বেলায়েত এবং আবু মাঝি জানান, মেঘনায় মাছ শিকারের সময় ঢেউয়ের তোড়ে তাদের নৌকা উল্টে গেলে কামাল নৌকার নিচে পড়ে মারা যায়।
