২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা থানার রামচন্দ্রপুর গ্রামে শনিবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে বাবা ও মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নিহতরা হল ডা. ফজলুল হক (৫০), তার কন্যা ময়না (১২) ও প্রতিবেশি আজিজুল হক (৩০)।

পুলিশ জনায়, বড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হেলে পড়া একটি খুঁটি সোজা করতে গিয়ে ডা. ফজলুল হক বিদ্যুতের তারে আটকা পড়েন । তাকে ছাড়াতে গিয়ে কন্যা ময়না ও প্রতিবেশি আজিজুল হকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।