২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কে পর্যবেক্ষক হিসেবে চীনের অন্তর্ভূক্তির ব্যাপারে বাংলাদেশের ‘সমস্যা নেই’

অর্থনৈতিক ক্ষেত্রে এশিয়ার বৃহৎ শক্তি চীনকে সার্কের পর্যবেক্ষক মর্যাদা দিতে বাংলাদেশের মনোভাব ইতিবাচক। চীন ভবিষ্যতে সার্কের সদস্য হওয়ার আশা করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমাদের কোনও সমস্যা নেই। আমরা চাই এটা হোক।

তবে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে অন্য সদস্যের ওপর।

চীন দীর্ঘদিন ধরে সার্কের সদস্য হতে আগ্রহী। সিঙ্গাপুরকে রুট হিসেবে নিয়ে স্থল ও নৌ উভয় পথেই ভারতসহ এ অঞ্চলের অন্যান্য দেশের বাজার ধরতে চীন কূটনৈতিকভাবে অগ্রসর হচ্ছে।  

চীনকে নতুন সদস্য করার ক্ষেত্রে সার্ককে নতুন একটি পন্থার আশ্রয় নিতে হতে পারে।

সার্কের চীনের অন্তভূক্তি নিয়ে ১৩তম শীর্ষ সম্মেলনে এ সম্পর্কিত প্রতিবেদন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

গত এপ্রিলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র ভারত সফরের সময় ঢাকায় অনুষ্ঠিতব্য পরবর্তী শীর্ষ সম্মেলনে চীনের সদস্য হওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে ভারত জানিয়েছিল।