২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনের বাজেট প্রস্তার ফেরত পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়

নতুন ভোটার তালিকা প্রণয়নের লক্ষে নির্বাচন কমিশনের প্রস্তাবিত বাজেট অর্থমন্ত্রণালয় থেকে যথাযথ পদ্ধতি অবলম্বন না করার অভিযোগ এনে ফেরত পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ১৪৬ দশমিক ২৯ কোটি টাকার বাজেট উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদের স্বাক্ষর দিয়ে অর্থমন্ত্রণালয়ের অনুমোদনের জন্যে পাঠায়। ফাইলের কোনও সংক্ষিপ্ত বিবরণী এতে সংযুক্ত করা হয়নি।

অর্থ-মন্ত্রণালয় ফাইলটি পরীক্ষা-নিরীক্ষা করে কমিশনে এই নোট দিয়ে ফেরত পাঠায় যে এমন বড় অংকের বাজেটের জন্যে সচিবের স্বাক্ষর প্রদান আবশ্যকীয়।

এছাড়াও মন্ত্রণালয় কমিশনকে বাজেটের ফাইলে একটি সংক্ষেপ বিবরণী পাঠানোরও নির্দেশ দেয়।

অর্থ-মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর নির্বাচন কমিশন নির্দেশনা অনুযায়ী বাজেট প্রস্তাব তৈরিতে ব্যস্ত হযে পড়ে। শনিবার প্রস্তাবটি নতুন করে অর্থ মন্ত্রণালয বরাবর পাঠানো হবে বলে কমিশন সূত্র জানায়।

২০০০ সালে ভোটার তালিকা প্রণয়নে ৯৬ কোটি টাকা ব্যয় হয়েছিলো।

এবারের প্রস্তাবিত বাজেটে মোট ৩৭টি খাতে খরচের হিসাব দেখানো হয়েছে। এরমধ্যে তথ্য সংগ্রহে খরচ ধরা হয়েছে ৭৫ কোটি টাকা যা ২০০০ সালের খরচ ৪৪ কোটি টাকার প্রায় দ্বিগুন।

এছাড়া ভোটার তালিকা মুদ্রণের খরচ ধরা হয়েছে ২৭ কোটি টাকা।

২০০০ সালে প্রণীত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৭ দশমি ৪৮ কোটি জন। নির্বাচন কমিশন ধারণা করছে এ বছরের ভোটার সংখ্যা আরো এক কোটি বৃদ্ধি পাবে।