২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১৫ বছরের পুরোনো কোম্পানি ইউনোকল কিনে নেয়ার চুক্তি সম্পাদন করেছে শেভরন

জ্বালানি জায়ান্ট শেভরন কর্পোরেশন বুধবার ১৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারে ইউনোকল কর্পোরেশন কিনে নেয়ার চুক্তি সম্পাদন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এর মাধ্যেমে চার মাস ধরে কচ্ছপ গতিতে এগিয়ে চলা চুক্তি সম্পাদন প্রক্রিয়ার অবসান ঘটলো। লস এঞ্জেলসে একটি হোটেলে ইউনোকলের শেয়ার হোল্ডারদের এক বৈঠকে সমর্থন লাভের ঘন্টা কয়েকের মধ্যে বিক্রির চুড়ান্ত ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহে কর্মকাণ্ড পরিচালনা করছে ইউনোকল। বাংলাদেশে মৌলভীবাজার ও জালালাবাদে এর আওতায় দুটি গ্যাসফিল্ড রয়েছে। এছাড়াও বর্তমানে দুই দশমিক চার ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রিজার্ভ সম্মৃদ্ধ বিবিয়ানা গ্যাস ফিল্ডের দায়িত্বে রয়েছে কোম্পানিটি।

দুটি বৃহৎ কোম্পানি একিভূত হবার পর বর্তমানে এটি বিশ্বের জ্বালনি খাতে কাজ করছে এমন কোম্পানিগুলোর মধ্যে চতুর্থ বৃহত্তম অবস্থান দখল করলো।

ইউনোকলের চেয়ারম্যান ও সিইও চার্লস আর উইলিয়ামসন বলেন, সিদ্ধান্তটি বিশ্বের খ্যাতনামা, প্রায় সিকি শতাব্দীর পুরোনো এবং সফল একটি কোম্পানি হিসেবে ইউনোকলের ইতিহাসের একটি গুরুত্ব পূর্ণ পট পরিবর্তন।