২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবীণ খেলোয়াড় ও নাট্যকর্মী নিহত

নারায়ণগঞ্জ শহরের চেম্বার রোডে বৃহস্পতিবার বাস চাপায় শহরের প্রবীণ খেলোয়াড় এবং কেন্দ্রীয় নাট্য সংস্থার সভাপতি শান্তিরঞ্জন মুখার্জি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 03:22 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিগুবাবু বাজারের সামনে দুপুর পৌনে ২টায় নসিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-জ-২১৬৭) শান্তিরঞ্জন মুখার্জিকে (৮৫) চাপা দেয়। তিনি এসময় রাস্তা পার হচ্ছিলেন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

এ ঘটনার পরপরই উন্মত্ত জনতা ঘাতক বাসটিসহ আরও তিনটি বাস ভাংচুর করে। এক পর্যায়ে তারা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকেই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনার আধা ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।