২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে চিত্রা নদী থেকে বালি উত্তোলনের ফলে তীরবর্তী গ্রামগুলো ভাঙনের মুখে

নড়াইলের চিত্রা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে ভাঙনের সৃষ্টি হওয়ায় হুমকির মুখে পড়েছে চিত্রা তীরের পংকভিলা গ্রাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 02:21 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সরেজমিনে দেখা গেছে, স্থানীয় বাসিন্দাদের বাঁধা সত্ত্বেও অবৈধভাবে বালি উত্তোলন অব্যাহত রয়েছে। বালি উত্তোলন করে পাশের জমিতে গর্ত ভরাট করা হচ্ছে।

বালি উত্তোলনকারীদের সাথে স্থানীয় বাসিন্দাদের এ নিয়ে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে চারজন আহত হয়।

স্থানীয় লোকজন জানায়, বালি উত্তোলনের কারণে ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় তীরবর্তী অন্যান্য গ্রামও হুমকির মধ্যে রয়েছে।