২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের রাউজান থানাধীন পাহাড়তলি এলাকায় মেহেরুজ্জামান (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

পুলিশ জানায় , বুধবার সকাল সাড়ে আটটায় চাচা দেলোয়ার হোসেন মেহেরুজ্জামানকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। এরপর দেলোয়ার হোসেন ও তার দুই ছেলে মিলে মেহেরুজ্জামানকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে।

পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায়  হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ধারণা করছে, পারিবারিক শত্র“তার জের ধরে মেহেরুজ্জামানকে খুন করা হয়েছে।