২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘আবাসন মেলা’

চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী আবাসন মেলা শুরু হচ্ছে। রিয়েল এস্টেট কোম্পানীগুলোর স্টল ও নির্মাণ সামগ্রী দিয়ে এ মেলা সাজানো হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বাংলাদেশ রিয়েল এস্টেট ডাইরেক্টরেট (বিডি-রেড) ৪র্থ বারের মতো  চট্টগ্রামে এ মেলার আয়োজন করছে। মেলার সহ-আয়োজক হিসেবে থাকছে আমিন মোহাম্মদ গ্র“প, আইডিএলসি অব বাংলাদেশ, আইডিয়েল হোম বিল্ডার্স, এইচএসবিসি, বার্জার পেইন্টস, এশিয়ান পেইন্টস ও আরএকে সিরামিকস।

চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এ মেলায় ঢাকা ও চট্টগ্রামের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ও ডেভেলপার কোম্পানি এবং নির্মাণ সামগ্রীর প্রতিষ্ঠানগুলোর ৫৮টি স্টল থাকছে। এছাড়াও থাকছে আয়োজকদের নিজস্ব একটি তথ্য কেন্দ্র।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্যে উন্মুক্ত থাকবে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে দর্শক ক্রেতাদের জন্যে থাকছে  র‌্যাফেল ড্র।

মেলায় বৃহত্তর চট্টগ্রাম এলাকার ভূমিকম্প, সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং লবনাক্ততার সমস্যা মোকাবেলা করে কীভাবে নিরাপদ আবাসস্থল গড়ে তোলা যায়, সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে একটি সেমিনারের আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।