২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারি প্রহৃত হওযার ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ঘন্টার কর্মবিরতি পালন

ডাক্তারের হাতে চতুর্থ শ্রেনীর এক কর্মচারি প্রহৃত হওয়ার ঘটনার প্রতিবাদে কর্মচারিরা এক ঘন্টার কর্মবিরতি পালন করায় বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বর্হিবিভাগ এক ঘন্টা অচল ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

চমেক সূত্র জানায়,মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় ৯নং শিশু ওয়ার্ডে একজন দর্শনার্থীকে ঢুকতে দেয়ার তুচ্ছ ঘটনায় ওয়ার্ড বয় মোহাম্মদ ইদ্রিসকে (৫৫) সহযোগী অধ্যাপক ডাঃ মেজবাউল হক চড় মারেন।

 এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার চমেক হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারীরা বেলা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।

 কর্মবিরতি শেষে তারা  বিক্ষোভ মিছিল সহকারে চমেকের ভারপ্রাপ্ত পরিচালক নুর হার বেগমের কাছে ডাঃ মেজবাউল হকের বিচারের দাবিতে  স্মারকলিপি  দেয়।