২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ নির্বাচন কমিশনারের ওপর থেকে মিডিয়া বাধা প্রত্যাহার

মিডিয়ার সমালোচনার মুখে নির্বাচন কমিশন সচিবালয় সোমবার দুই নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলী এবং এমএম মুন্সেফ আলীর ওপর থেকে সাংবাদিকদের সাথে কথা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

মোহম্মদ আলীর ব্যক্তিগত সচিব আব্দুল হাফিজ বলেন, ‘না, এখন আর কোন বাধা নেই....স্যারের সাথে কথা বলতে পারেন’।

অপর নির্বাচন কমিশনার মুন্সেফ আলীর পিএস আব্দুল মোতালেবও সাংবাদিকদের একই কথা বললেন।

তবে নির্বাচন কমিশন সচিব এসএম জাকারিয়া দুই কমিশনারের ওপর কমিশনের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে বিভিন্ন কাগজে প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘তাদের সাথে সাংবাদিকদের কথা বলার ক্ষেত্রে কোন রকম নিষেধাজ্ঞা নেই। আপনারা কথা বলতে পারেন। কেন আমরা বাধা দেব। এটি সত্য নয়’।