২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ড্রাইভারদের দেশে বিদেশে চাকরির ব্যাপক সুযোগ আছে :যোগাযোগ মন্ত্রী

যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমূল হুদা বলেছেন, দেশে ও বিদেশে দক্ষ মহিলা ড্রাইভারদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সোমবার তেজগাঁওয়ে বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউটে মহিলাদের জন্য এক মাসব্যাপি  বিআরটিসি’র ড্রাইভিং ট্রেনিং ও অটোমেকানিজম কোর্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি এ ড্রাইভিং কোর্স মহিলাদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার মাধ্যমে বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

বিআরটিসির চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিআরটিএ’র চেয়ারম্যান ড. এমএ মোমেনসহ আরও অনেকে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থী ২০ জন মহিলাকে এক মাসের কোর্স শেষে চাকরির সুযোগ দেওয়া হবে।