২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইটম্যাক্সের ৩০০ কর্মকর্তা-কর্মচারি চাকরি হারাচ্ছে

চেইন শপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কারণে চট্টগ্রামে ফাস্টফুড এবং মিষ্টি প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান সুইটম্যাক্সের প্রায় তিনশ’ কর্মকর্তা-কর্মচারির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সম্প্রতি সারাদেশে ভেজাল খাদ্য বিরোধী অভিযানের সময় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কর্তৃপক্ষ উৎপাদিত খাদ্যের মান নিশ্চিত করতে না পারার অভিযোগ কাঁধে নিয়েই কোম্পানিটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ তাদের সকল যন্ত্রপাতিসহ কারখানা, পাঁচটি শোরুম, আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র বিক্রির সিদ্ধান্ত জানায়।

প্রতিষ্ঠানের একজন নির্বাহী জানান, কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কারণে ঢাকায় দুটি শোরুমসহ মোট পাঁচটি শোরুমে কর্মরত প্রায় তিনশ’ কর্মকর্তা কর্মচারি বেকার হয়ে যাবে।

ভেজাল খাদ্য বিরোধী অভিযান চলাকালে ৩১ জুলাই চট্টগ্রামের মোবাইল কোর্ট সুইটম্যাক্সের পাঁচ প্যাকেট চানাচুরে ২০ গ্রাম কম এবং তিনটি বাসি কাবাব সনাক্ত করে ১০ হাজার টাকা জরিমানা করে।

সুইটম্যাক্স চেইন শপের মালিক হাজী ইউনুস এ বিষয়টিকে তুচ্ছ ব্যাপার হিসেবে উল্লেখ করেন তবে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রমের প্রশংসা করেন।

তিনি বিডিনিউজকে জানান, ক্রেতাদের কাছে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের ব্যাপারে আমার সুনাম ক্ষুণœ হওয়ায় আমি প্রতিষ্ঠানটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের এ প্রতিষ্ঠান ক্রয় করার ব্যাপারে আমন্ত্রণ জানিয়েছি, যারা মানসম্মত খাদ্য প্রস্তুত ও সরবরাহ করতে সক্ষম হবেন।

স্ইুটম্যাক্সের এক কর্মকর্তা জানান, একটি প্যাকেটেই ২০ গ্রাম চানাচুর কম ছিল, অন্যগুলোতে ২০ থেকে ৫০ গ্রাম পর্যন্ত বেশি চানাচুরও ছিল। কাবাবগুলোও বাসি ছিল না বলে তিনি জানান। তিনি জানান, সকাল বেলায় কাবাব বানানো হয় এবং বিকেলের মধ্যেই সেগুলো বিক্রি হয়ে যায়। মোবাইল কোর্ট অভিযান চালায় বিকেল ৩টায়।

মোবাইল কোর্টের একটি সূত্র জানায়, যারা সৎভাবে ব্যবসা করতে পারবে না, তাদের এ ব্যবসায় না আসাই ভালো। ওই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমের ওপর কোনও রকম প্রভাব পড়বে না বলে ওই সূত্র জানায়।