২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞানীরা কৃত্রিম চোখ উদ্ভাবন করেছে

জার্মান বিজ্ঞানীরা এবার কৃত্রিম চোখের উদ্ভাবন করেছেন। বিজ্ঞানীরা বলছেন, মানব দেহে কৃত্রিম চোখটির প্রতিস্থাপন করতে তারা ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 12:24 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

আয়াচেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একজোড়া গ্লাসের সাথে ছোট একটি ক্যামেরা ও সাংকেতিক চিহ্ন চোখের পিছনে প্রতিস্থাপন করেছেন যার মধ্য দিয়ে একটি দৃশ্যের প্রতিচ্ছবি সেখানে গিয়ে ইমপ্ল্যান্ট করবে। গবেষকরা মনে করছেন, এর ফলে অন্ধ হয়ে যাওয়া মানুষ আগের মতই পৃথিবীকে দেখতে পাবে। গবেষক দলের প্রধান প্রফেসর উইলফ্রিয়েড মকোয়া বলেন, ইমপ্ল্যান্ট বাইরের বস্তু ছাড়াও তাকে সাদা, কালোসহ বিভিন্ন রঙ সম্পর্কে ধারনা দেবে।

প্রাথমিকভাবে যারা বংশানুক্রমিকভাবে রেটিনিটিস পিগমেনতোসা (আরপি) রোগে ভুগছেন তারাই মূলত এর সুবিধা পাবেন। কিন্তু বিজ্ঞানীরা আশা প্রকাশ করছেন যে, প্রাথমিক পরীক্ষার কাজ যদি সফল হয় তাহলে তারা অন্ধ ব্যক্তিদের জন্য আরেকটি প্রযুক্তির উদ্ভাবন করবেন।

আয়াচেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও বলেন, ২০০৫ সাল নাগাদ তারা বাজারে কৃত্রিম  চোখের বাজারজাত করবেন।