২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে যুবলীগ নেতার উপর পুলিশী নির্যাতনের অভিযোগ

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের বিরুদ্ধে স্থানীয় যুবলীগের এক নেতাকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

অভিযোগ পাওয়া গেছে, বিএনপি নেতাদের প্ররোচনায় যুবলীগের গনিপুর ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক জামিলউদ্দিনকে (৩০) বেদম মারধোর করা হয়। জামালউদ্দিন একটি হত্যা মামলার সাক্ষী। অভিযোগ পাওয়া যায়, বাগমারা থানায় চোখ, হাত ও পা বেধে এসআই মিজান তাকে মারধোর করে।

স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, একটি নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়।