২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লালদিঘিরচরে উচ্ছেদের পর ৮০০ পরিবার গৃহহীন

আবুল হোসেন কখনও চিন্তা করতে পারতেন না যে একদিন তাকে জন্মভূমি থেকে উচ্ছেদ হতে হবে। কিন্তু এটিই যখন বাস্তবতা হয়ে দাঁড়ায়, তখন তিনি বলতে বাধ্য হন, আমাদের অবস্থা এখন উদ্বাস্তুদের চেয়েও খারাপ! শুধু আবুল হোসেনই নয় তার মতো আরো অনেককেই চট্টগ্রামের পুরনো বিমান বন্দরের পাশে পতেঙ্গার লালদিঘি থেকে গত ২২ দিন আগে উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃতরা বিলাপ করে বলেন, আমরা এদেশের নাগরিক ঠিকই, কিন্তু আমাদের থাকার কোনো জায়গা নেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

আবুল হোসেন বলেন, যখন মায়ানমার থেকে রোহিঙ্গা শরনার্থিরা এ দেশে আসে, সরকার তাদের উদ্বাস্তু হিসেবে থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করে। কিন্তু আমাদের বেলায় নিজ জন্মভূমি থেকেই আমাদের উচ্ছেদ  হতে হলো! এরপর আমাদের ভবিষ্যত কি?

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) লালদিঘিরচরের প্রায় ৮০০ টি পরিবারকে ২৩ একর ভুমি থেকে উচ্ছেদ করে। সিপিএ গত ২২ জুলাই ওই এলাকা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলে এলাকার প্রায় ৮ হাজার নারী, পুরুষ, শিশু গৃহহীন পয়ে পড়ে।

কর্মকর্তারা জানান, লালদিঘিরচর  এলাকায় ২০০০ ভোটার রয়েছে। কিন্তু বেসরকারি সুত্রমতে এর সংখ্যা আরো বেশি।

“রাজনৈতিক দল এবং সরকারের জন্য আমরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছি কিন্তু এখন কেউ কোনও সহযোগিতা করছে না”- সত্তরের কোঠায় অবতির্ন মফিজুল হক আক্ষেপের সুরে একথা বলেন।

তিনি আরো বলেন, লালদিঘিরচরের বেশির অধিবাসী দীর্ঘদিন ধরে উপকুলবর্তী জহিরুল হকে এবং পার্শ¦বর্তী পুরাতন বিমানবন্দরের  জমিতে বসবাস করে আসছিল।

স্বাধীনতার পর স্থাপনার কাজ শুরুর জন্য ওই জমি সরকারের দখলে নেয়ার প্রয়োজন দেখা দেয়।

পরে ১৯৭৪ সালে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকটি ভূমিহীন পরিবারের জন্য এক একর করে জমি বরাদ্দ দেন এবং তার এ ঘোষণা অনুসারে অধিবাসীরা বিএনএস জহিরুল হক এলাকা থেকে লালদিঘিরচরের সরকারি খাস জমিতে বসবাস শুরু করে।

মফিজুল হক দাবি করেন, পরে শ্রমমন্ত্রী এবং বিমান বাহিনীর প্রধান এজি মাহমুদ  ভূমিহীনদের পূনর্বাসনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উচ্ছেদকৃতদের মধ্যে অনেকে তাদের আত্মীয়র বাড়িতে, কেউ কর্ণফুলীর তীরে কুড়ে ঘর বানিয়ে এবং কেউ কেউ অন্যের ওপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আবাসস্থল বানিয়েছে।

ভূমি থেকে উচ্ছেদকৃত ৬৫ বছর বয়সী আব্দুল কাদের রাগে ও ক্ষোভে নগরীর মেয়র ও সাংসদদের প্রতি ইঙ্গিত করে বলেন তারা কখনও বিপদে আপদে সহযোগিতার হাত প্রসারিত করেনা।

চট্টগ্রাম বন্দর সুত্র জানায়, লালদিঘিরচরের অধিবাসীরা ২০০৪ সালের উচ্ছেদের নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করে।

সিপিএ গত ১২ জুলাই উচ্ছেদ অভিযান শুরু করলে অধিবাসীরা এর  প্রতিবাদ করেন এবং তাদের সাথে আইন প্রয়োগকারী সদস্যদের সংঘর্ষে শতাধিক অধিবাসী আহত হয়।