২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বোমা হামলায় বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের পা বিচ্ছিন্ন

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বৃহস্পতিবার রাত সোয়া আটটায় সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণে বিএনপি উপজেলা কমিটির সহ সভাপতি ও স্কুল শিক্ষক আবদুল মালেক মালেক মাস্টারের (৪৫) এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় তার শরীরও ঝলসে যায়। ঘটনার সময় বোমায় আরও চারজন আহত হন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 10:32 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০/১৫ জনের জনের সশস্ত্র দল মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজার ঘেরাও করে কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল মালেকের ওপর বোমা নিক্ষেপ করে। এসময় আক্কাছ, বাবলু, স্বপন ও অজ্ঞাত একজনও আহত হন।

বাজারের মানুষ সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা আরও ২/৩টি বোমা ফাটিয়ে পালিয়ে যায়। কোমরপুর ক্যাম্প পুলিশ সন্দেহ করছে, সর্বহারা আতঙ্ক সৃষ্টির জন্যে এ ঘটনা ঘটানো হয়েছে।