২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার

পবিত্র শবে মিরাজের তারিখ নির্ধারণ ও হিজরি রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্যে শুক্রবার সন্ধ্যা ৭টা১৫ মিনিটে বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মোশারেফ হোসেন শাহজাহান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিুোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য যে কোন উপায়ে জানানোর জন্যে অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৬৪০৭, ৯৫৫৫৯৫১, ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।