২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পিডিবি ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারিদের সংঘর্ষে ২০ জন আহত

বরিশালের গৌরনদীতে বুধবার পিডিবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে ২০ জন গুরুতর আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সংঘর্ষের সময় পল্লী বিদ্যুতের একটি পিকআপ ভ্যান এবং পিডিবি কার্যালয় ও তাদের একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। আবারও সংঘর্ষের আশংকায় বিকেলে  পিডিবি এবং পল্লী বিদ্যুৎ অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছে পল্লী বিদ্যুতের হামিদুর রহমান, হাসিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, আবদুল্লাহ, অমল ও বেল্লাল এবং পিডিবির আবাসিক প্রকৌশলী বাসুদুজ্জামান, রওশন আরা, জাহানারা, ফাতেমা, আজাদ, তৈয়ব আলী, আবদুল আজিজ ও ফারুক। তাদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারিরা টরকী বন্দরে জুলাই মাসের বিল প্রদান করে পিকআপযোগে ফেরার পথে পিডিবির কর্মচারিরা তাদের ওপর হামলা চালায় এবং পিকআপ ভাংচুর করে। এ খবর পেয়ে পল্লী বিদ্যূৎ সমিতির কর্মচারিরা গৌরনদীতে পিডিবি অফিসে হামলা চালায়।

এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, সম্প্রতি পিডিবিকে পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তর করার পর পিডিবির গ্রাহক জনৈক মিজান হাইকোর্টে রীট পিটিশন করলে তা স্থগিত করা হয়। মামলাটি বিচারাধীন রয়েছে।