২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎ সমস্যার আশু সমাধান হচ্ছে না

চাহিদা ও উৎপাদনের মধ্যে ব্যাপক ব্যবধানের কারণে সহসাই বন্দর নগরী চট্টগ্রামের বিদ্যুৎ সমস্যা সমাধান হচ্ছে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

চট্টগ্রাম রেস্ট হাইজে বুধবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলাপকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ স্বীকার করেন, শিল্প বৃদ্ধির ফলে মানুষের বিদ্যুৎ চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তুলনামূলকভাবে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না।

দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি সর্ম্পকে মন্ত্রী বলেন, গৃহস্থালীর চাহিদা ছাড়াও শিল্পখাতে বর্তমানে বিদ্যুতের চাহিদা দাড়িয়েছে ৪৫ শতাংশে।

তবে মন্ত্রী আশা প্রকাশ করেন, বিদ্যুতের সাব স্টেশনগুলো পুনরায় ঠিক করা হলে সারাদেশের বিদ্যুৎ সঙ্কট আগামী দুই বছরের মধ্যে স্থিতিশীল অবস্থায় চলে আসবে।

প্রতিমন্ত্রী বুধবার সকালে পিডিবি’র উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রামে পৌঁছেন। এর আগে পিজিসিবি’র বৈঠকে মন্ত্রী সারা দেশের বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলেল সমগ্র বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাাখেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দাতা সংস্থারা বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য এগিয়ে আসছে। অন্যদিকে ২০০৭ সালের মধ্যে বিদ্যুৎ সঙ্কট নিরসণে ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডরারের প্রয়োজন।

তিনি বিদ্যুৎ প্লান্ট স্থাপন সংক্রান্ত চট্টগ্রাম মেয়রের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, পৌর সুবিধাদি নিশ্চিত করা ব্যতীত সিটি করপোরেশনের ব্যবসা করার কোনও অধিকার নেই। বিদ্যুৎ যতটা না ব্যবসা পণ্য, তার চেয়ে বেশি সেবা ও বাণিজ্য পণ্য।

মেয়রের পরিকল্পনাকে জটিল হিসেবে উল্লেখ করে পিডিবি চেয়ারম্যান এএনএইচ আখতার হোসেন বলেন, এক্ষেত্রে বিদ্যুৎ বিতরণের জন্য সিটি করপোরেশনকে পিডিবি’র ট্রান্সমিশন ব্যবহার করতে হবে। এছাড়াও পিডিবি’র তুলানায় বেসরকারি খাতের বিদ্যুতের চাহিদা আরও অনেক বেশি। গ্রাহকরা ব্যাপারটি ঠিকভাবে গ্রহণ করবে না।

তিনি বলেন, আমরা বিদ্যুত খাতে ব্যাপক ভর্তুকি দিচ্ছি। অন্যদিকে, পল্লী বিদ্যুত বোর্ডের (আরইবি) চেয়ে পিডিবি বিদ্যুতের দামও অনেক সস্তা।

শিল্পখাতে ১০০ মেগাওয়াটসহ ৪৫০ মেগাওয়েট চাহিদার বিপরীতে চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হলো ৭৬৬ মেগাওয়াট। কিন্তু বর্তমানে চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ প্লান্টগুলো গড়ে ৪০০ মেগাওয়াট উৎপাদন করছে।

কাপ্তাইয়ে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউিনিট বন্ধ হয়ে যাওযায় চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ প্লান্টগুলো বর্তমানে সংকটের মধ্য রয়েছে। শিকলবাহায় ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ক্ষেত্রে প্রায়ই বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং এর ২৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বার্জ মাউন্টেন ইউনিট বন্ধ রয়েছে।

এছাড়াও যন্ত্রপাতির দু®প্রাপ্যতার কারণে নগরীর বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে।

পিডিবি’র পরিসংখ্যান অনুযায়ী ২০০৬ সালে চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুতের চহিদা দাঁড়াবে ৫৯২ মেগাওয়াট।