২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে শ্রমিককে পিটিয়ে হত্যা

যশোরে আলী আহমেদ (২৫) নামে এক মিল শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 01:58 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

হাসপাতাল সূত্র জানায়, যশোর সদরে গহেরপুর গ্রামের জনৈক আমানত মিয়ার ছেলে আলী আহমেদ খাজুরা বাজারের রাজ্জাকের রাইস মিলে কাজ করতেন।

মঙ্গলবার বিকেলে সলেমান নামে এক চাল ব্যবসায়ী আলী আহমেদকে ট্রাকে চাল উঠিয়ে দিতে বলে।

আলী আহমদ ওই ব্যবসায়ীকে জানান, একটু আগে খাবার খেয়ে এসেছি। চাল একটু পরে তুলে দিচ্ছি। এতে সলেমান ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে। সে আলী আহমেদের বুকে ইট দিয়ে সজোরে আঘাত করে।

গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।