পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ভারতীয় রাজ্যসভার সদস্যের সাক্ষাৎ
ভারতীয় রাজ্যসভার সদস্য এবং সাউথ এশিয়া সেন্টার ফর পলিসি স্টাডিজ’র (এসএসিইপিএস) চেয়ারম্যান ড. অর্জুন সেনগুপ্ত মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সাথে তার কার্যালয়ে দেখা করেছেন।
তারা আঞ্চলিক সহযোগিতা, সার্ককে শক্তিশালী করাসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রী এসএসিইপিএস’এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং বিভিন্ন সেক্টরে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেন।
ডঃ অর্জুন সেনগুপ্ত সার্ক’র সহিত এসএসিইপিএ’কে সম্পৃক্ত করার প্রস্তাব করেন এবং তারা সার্ক’র সুনির্দিষ্ট নির্দেশনায় কাজ করবে বলে জানান।
সার্ক’র এজেন্ডা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য শুভেচ্ছা দূত নিয়োগ দেয়ার ব্যাপারে তিনি মতামত প্রদান করেন।
