২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি দূতাবাসে শোকবইয়ে পররাষ্ট্র মন্ত্রীর স্বাক্ষর

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সৌদি বাদশাহ ফাহদ বিন আবদুল আজিজ আল সাউদের মৃত্যুতে মঙ্গলবার ঢাকায় সৌদি দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

শোকবইয়ে মোর্শেদ খান লিখেছেন, “ফাহদ বিন আবদুল আজিজ আল সউদের এই মৃত্যুতে আমি শোকাহত। তিনি তার দেশের মানুষের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন মুসলিম উম্মাহ’র সৌভ্রাতৃত্ব ও একতার প্রতীক। শান্তি, সম্মৃদ্ধি ও স্থিতিশীলতার পক্ষে তার অমূল্য অবদান তার বন্ধু ও শুভানুধ্যায়ীরা চিরকাল স্মরণ করবে। 

প্রয়াত বাদশাহকে বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ট বন্ধু ও শুভানুধ্যায়ী বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় বাংলাদেশ মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে।

শোক বইয়ে স্বাক্ষরের সময় ঢাকায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এ আল-ওবায়েদ উপস্থিত ছিলেন।