২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষক পৌর চেয়ারম্যান কবীর চৌধুরীকে গ্রেফতারের দাবিতে জলঢাকায় অর্ধ দিবস হরতাল পালিত

নীলফামারী জেলার জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ও জলঢাকা পৌর চেয়ারম্যান আনোয়ারুল কবীর চৌধুরীকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার জলঢাকায় অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

কবীর চৌধুরী রোববার রাতে একসন্তানের জননী এক গৃহবধুকে তার ক্যাডারদের সহায়তায় অপহরণ করে পৌরসভা কার্যালয়ে রাতভর ধর্ষন করে এবং সোমবার পুলিশ পৌরসভা কার্যালয় থেকে  ধর্ষিতাকে উদ্ধার করে।  

মঙ্গলবার সর্বদলীয় সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহবানে জলঢাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত হয়েছে । এছাড়া দিনভর বিক্ষোভ হয়েছে উপজেলা সদরে।

অভিযোগ আছে, সন্ত্রাসী আনোয়ারুল কবীর চৌধুরী পৌরসভা কার্য্যালয়কে বালাখানা বানিয়ে গত দুই বছরে প্রায় ৩ শতাধিক মেয়েকে ধর্ষন করেছে । মা ও মেয়েকে ধর্ষন করা ছাড়াও বহু মেয়ের সম্ভ্রমহানি করেছে সে । জলঢাকা থানার ওসি নুরুল হক এ প্রসঙ্গে বলেন, যদি সাহস করে ধর্ষিতা মামলা করতো তাহলে  তার বিরুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে দুশতাধিক নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হতো । কুখ্যাত এ সন্ত্রাসীর বিরুদ্ধে ৬ টি হত্যা মামলা সহ বর্তমানে ২৭ টি মামলা রয়েছে । জিডি রয়েছে শতাধিক ।

জলঢাকা উপজেলায় সরজমিনে গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়, বিকৃত রুচির কবীর চৌধুরী প্রতি রাতে বিভিন্ন ভাবে মেয়েদের হয় প্রলোভন না হয় তুলে নিয়ে আসেন তার কামনা চরিতার্থ করার জন্য । সকলে নিজেদের লাজ লজ্জার ভয়ে তাদের উপর পাশবিকতার বিষয় প্রকাশ করতে চান না ।

এদিকে  সোমবার রাতে পুলিশ ধর্ষিতা গৃহবধুকে বাদী করে একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা  রের্কড করা হয়েছে। সোমবারই তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাক্তারী পরীক্ষাকালে গৃহবধুকে গণধর্ষনের  সত্যতা পাওয়া গেছে।

 মঙ্গলবার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আলী আজম থানায় এসে ধর্ষিতা গৃহবধুর সাথে কথা বলেন এবং তার কাছে সমস্ত ঘটনা শুনে তারা বিষয়টি পুলিশের উর্দ্ধতন মহলে বেতার বার্তা ও ফ্যাক্স বার্তার মাধ্যমে পুরো বিষয় অবহিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে সার্বিক বিষয় সম্পর্কে জলঢাকা থানার ওসি এস এম নুরল হকের সাথে কথা বললে তিনি বলেন, ঘটনার সত্যতা প্রমানিত হয়েছে। আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।