২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বাদশাহ ফাহাদের মৃত্যুতে মান্নান ভূঁইয়ার শোক

সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের মৃত্যুতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া গভীরে শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এক শোক বার্তায় তিনি মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন প্রিয় নেতাকে হারালো।

তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।