২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে দর্শকপ্রিয়তার শীর্ষে ‘শুকনো ফুল রঙিন ফুল’

ইউনিসেফের আর্থিক সহায়তায় নির্মিত ধারাবাহিক নাটক ‘শুকনো ফুল রঙিন ফুল’ জনপ্রিয়তার দিক থেকে শীর্ষস্থানে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এ ধারাবাহিকের দর্শক সংখ্যা এক কোটি।

‘শুকনো ফুল রঙিন ফুল’ নামের ধারাবাহিক নাটকটি প্রতি মঙ্গলবার রাত সাড়ে নয়টায় প্রচারিত হয়ে থাকে। কর্মজীবী শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করতে এ নাটকটি প্রচার করা হয়।

গত ২৫ এপ্রিল থেকে বিটিভিতে এটি প্রচারিত হচ্ছে। শুরুতে প্রতি সপ্তাহে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে দুই হাজার চিঠি আসতো। বর্তমানে প্রতি সপ্তাহে দর্শকদের কাছ থেকে গড়ে আট হাজার চিঠি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ প্রযোজনা ‘শুকনো ফুল রঙিন ফুল’ ২৬ পর্বের একটি ধারাবাহিক নাটক।