২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় রোগী ভর্তির টাকা দেওয়াকে কেন্দ্র করে রোগীর স্বামীকে প্রহার

ভোলা সদর হাসপাতালে সোমবার প্রসবকালীন অবস্থায় আসা এক রোগীর স্বামীকে পিটিয়ে আহত করেছে হাসপাতালে কর্মরত দুজন কর্মচারি। রোগী ভর্তির ৬ টাকা ফি প্রদানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 08:59 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

রোগীর আহত স্বামী ইউসুফ জানান, প্রসবকালীন সময় মালেকা বেগমকে (২৫) রোববার রাত ৯ টায় মুমূর্ষ অবস্থায় ভোলা সদর হাসপাতালে আনা হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরতরা ৬ টাকার টিকিটের জন্যে ৫০ টাকা দাবি করে। রোগীর আত্মীয় নেজামুল হক ৫০০ টাকার নোট দিলে ভাংতি না থাকায় তা ফেরত দেওয়া হয়। পরে রাতে রোগীর সেবায় ব্যস্ত থাকায় আর ফি দেওয়া হয়নি।

পরদিন সকাল আটটায় ঝাড়–দার দেলোয়ার ও আবদুস সহিদ রোগীর স্বামী ইউসুফের কাছে টাকা চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ইউসুফের গলা চেপে ধরে ও বেদম প্রহার করে।

এ ব্যাপারে আবাসিক চিকিৎসক ডা. শাহ আলম জানান, তিনি ঘটনা শুনেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।