সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটর সাইকের আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জ-নগরবাড়ী সড়কের শাহজাদপুরে বাঘাবাড়ী বাজারের কাছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোমবার সকালে দুজন মোটর সাইকের আরোহীর মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বাঘাবাড়ী থেকে তিনজন মোটর সাইকেল আরোহী শাহজাদপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুজন (২০) এবং পিলচান্দার গ্রামের হেলাল (২২) নিহত হয়। এবং গুরুতর আহত হয়েছে মোটর সাইকেল চালক রাজিব।
স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয় থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।
