বাঘাবাড়িতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ১ জন আহত
নগরবাড়ি-বগুড়া মহাসড়কের বাঘাবাড়িতে সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে একটি কাঠ বোঝাই ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছে।
পুলিশ জানায়, নগরবাড়িগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-২৮৬৮) বাঘাবাড়ির কাছে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটর সাইকেল আরোহী ফরিদপুর উপজেলার বিলচান্দি গ্রামের হেলাল হোসেন শামীম (২৭) ও শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুজন সরকার (২০) ঘটনাস্থলেই নিহত এবং একই উপজেলার রূপপুর গ্রামের রাজিব (২০) গুরতর আহত হয়।
আহত রাজিবকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় ট্যাংক লরির শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।
তবে ট্রাক চালক এবং হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
