নারায়ণগঞ্জে পুলিশের ক্রসফায়ারে ২ জন নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার ভোরে পুলিশের ক্রসফায়ারে দুজন নিহত হয়েছে। নিহতদের নাম দুলু এবং বেনু।
পুলিশ সূত্র জানায়, রোববার দুপুরে তাদের আড়াইহাজার থেকে গ্রেফতার করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ভোর তিনটার দিকে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের জন্যে বের হয়।
আড়াইহাজারের কল্যাণদি রাস্তার কাছে পৌঁছলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় দু’পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ক্রসফায়ারে দুলু এবং বেনু নিহত হয়।
পুলিশ আরও জানায়, নিহত দুলু এবং বেনু এলাকার চিহ্নিত ডাকাত এবং তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
