ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১ এবং আহত ১
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধুন্তি ইউনিয়নের কেনা গ্রামে এক সালিশ বৈঠকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষের হামলায় একজন নিহত এবং অপর এক ব্যক্তি আহত হয়েছে।
নিহতের নাম মহিবুল ইসলাম (১৭)। এ ঘটনায় লতিফা নামের এক মহিলা গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকায় যাতায়াত নিয়ে পূর্ব বিরোধ মীমাংসার জন্য ইসলামপুরের আবু সিদ্দিকের বাড়িতে সালিশ বৈঠক বসে।
এ বৈঠকে দু‘পক্ষের বাদানুবাদের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে মহিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয় এবং লতিফা গুরুতর আহত হয়।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে।
