২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কিউটিভি’তে বাংলা ভাই?

পাকিস্তানের স্যাটেলাইট টিভি চ্যানেল কিউটিভিতে দেখা মুফতি আবু বকর সিদ্দিকী কি আসলে উত্তরবঙ্গের ত্রাস কুখ্যাত বাংলা ভাই?

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 10:26 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এ নিয়ে শনিবার দিনভর রাজশাহীতে ব্যাপক আলোচনা চলে।

কিউটিভি শুক্রবার রাত এবং শনিবার বিকেলে জনৈক মুফতি আবু বকর সিদ্দিকীর একটি সাক্ষাৎকার প্রচার করে। সেখানে তিনি মোহাম্মদ (সঃ)-এর জীবনী ব্যাখ্যা করছিলেন। তাকে দেখতে বাংলা ভাই’র মতো মনে হয়েছে।

সাংবাদিকরা বাংলা ভাই ওরফে সিদ্দিকুর রহমানের পূর্বে ধারণকৃত ভিডিও ফুটেজের সাথে কিউটিভি’তে প্রচারিত মুফতি সিদ্দিকীর তুলনা করে তাদের মধ্যে ব্যাপক মিল খুঁজে পান।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, তারাও বিষয়টি তদন্ত করছেন এবং দু’জনের ছবি মিলিয়ে দেখছেন।

এদিকে র‌্যাবের এক সিনিয়র কর্মকর্তা বিডিনিউজকে বলেছেন যে তারাও বিষয়টি খতিয়ে দেখেছেন, তবে মুফতি সিদ্দিকী এবং বাংলা ভাইয়ের মধ্যে কোনও সাদৃশ্য খুঁজে পাননি।

ব্যাপারটা স্রেফ গুজব হতে পারে বলে তিনি মন্তব্য করেন।