২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর চরবাটা স্টীমার ঘাটের ব্যবসায়ীরা চাঁদাবাজদের হাতে জিম্মি

বৃহত্তর নোয়াখালীর ব্যস্ততম নৌ-বন্দর চরবাটা স্টীমার ঘাটে চাঁদাবাজদের কাছে মেঘনা পাড়ের হাতিয়া ও সুবর্ণচর উপজেলার পাঁচ লাখ লোক জিম্মি হয়ে পড়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 02:43 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে স্থানীয় প্রভাবশালী এবং চর জব্বার থানা পুলিশও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়ে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ইলিশ মাছ ব্যবসায়ী বিডিনিউজকে জানান, মালামাল আনা নেওয়ার জন্য পল্টুন ব্যবহার না করে শুধু ঘাট ব্যবহার করলেও এখানকার সরকার দল সমর্থিত নেতারা এবং সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের কাছে চাঁদা দাবি করে।

চর জব্বার থানা পুলিশ চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

এ ব্যাপারে স্থানীয় রাজনৈতিক নেতারা চাঁদাবাজির কথা অস্বীকার করে বলেন, ঘাট দিয়ে যাতায়াতকারীদের বিভিন্ন মালামালের দর অনুযায়ীই তারা শুধু টাকা নিয়ে থাকেন।