২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়া থেকে নকল লজেন্স তৈরির কারখানা আবিষ্কার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে পুলিশ একটি নকল লজেন্স তৈরির কারখানা আবিষ্কার করেছে এবং এ ব্যাপারে জড়িত থাকার দায়ে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 12:37 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

পুলিশ শুক্রবার একথা জানায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালিয়ে লজেন্স তৈরির কেমিক্যাল, লেবেল, এবং অন্যান্য উপকরণ উদ্ধার করে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, লজেন্স কারখানার মালিক দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় তার কারখানার তৈরি নিম্নমানের লজেন্স সরবরাহ করে আসছে।

পুলিশ গ্রেফতারকৃত ব্যবসায়ী বাপ্পীকে কারাগারে পাঠিয়েছে।