২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপারেশন থিয়েটারে রোগী জেগে ওঠাকে কেন্দ্র করে বিতণ্ডা, ঢাকা মেডিকেলের ডাক্তাররা আকস্মিক ধর্মঘটে

চিকিৎসকরা আকস্মিক ধর্মঘটে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) বার্ন ইউনিটের রোগীরা বৃহস্পতিবার চিকিৎসার অভাবে সীমাহীন দূর্ভোগে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

অপারেশন টেবিলে রোগীর সম্মুখে দুই ডাক্তার বিবাদে জড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেল থেকে এ ধর্মঘট শুরু হয়।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, বুধবার আগুনে ঝলসে যাওয়া এক কিশেরী তিব্র ব্যথায় চিৎকার করতে থাকলে বিভাগীয় সার্জন ডাঃ আশরাফুজ্জামান তাকে অপরেশন থিয়েটারে নিয়ে যায়।

অপরেশন জন্য ১৬ বছরের রোগী রুমাকে তাড়াতাড়ি অজ্ঞান করতে তিনি এ্যানেস্থিটিস্ট ডাঃ নূর-ই আলমকে তাগাদা দেন। কিন্তু অজ্ঞান প্রক্রিয়া ভুল হলে তিনি ডাঃ নুরের ওপর ক্ষুব্ধ হয়ে যান।

ডাঃ আশরাফ নিজের ভুল না বুঝে উল্টো অভিযোগ করেন ডাঃ আলম তার সাথে দূর্ব্যবহার করেছে। একারণে তিনি বার্ন বিভাগের পরিচালকের কাছে ডাঃ নূরের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন।

অন্যদিকে সহকর্মীদের সাথে দূর্ব্যবহারের কারণে বিভাগের অন্যান্য চিকিৎসকরাও ডাঃ আলমের বিরুদ্ধে অভিযোগ পত্র জনা দেয়। এবং তারা হঠৎ করেই কাজ বন্ধ করে দেয়। ফলে বার্ন ইউনিটের রোগীদের ওপর নেমে আসে সীমাহীন দূর্ভোগ।

ডিএমসিএইচ সূত্র মতে, ৫০ শয্য বিশিষ্ট বার্ন ইউনিটের বর্তমানে ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও প্রতিদিন এখানে প্রায় ৫০ জন রোগী চিকিৎসা সুবিধা নিতে আসেন।

বার্ন ইউনিটের পরিচালক ডাঃ সীমান্ত লাল সেন সাংবাদিকদের বলেন, এটা একটা অভ্যন্তরীণ বিবাদ ছাড়া আর কিছুই না, দ্রুতই এর সমাধান হবে।