২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষকে স্ট্যান্ড রিলিজ

ছাত্রীদের অব্যাহত বিক্ষোভের মুখে মানিকগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. শাহজাহানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে তাকে ওএসডি করা হয়। বুধবার কলেজের ভাইস-প্রিন্সিপালের কাছে তিনি দায়িত্ব বুঝিয়ে দিয়ে মানিকগঞ্জ ছাড়েন। এদিকে অধ্যক্ষকে প্রত্যাহারের ঘটনায় অভিভাবকসহ ছাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ছাত্রীরা অধ্যক্ষের বিরুদ্ধে কলেজ হোস্টেলে গভীর রাত পর্যন্ত অবস্থান, ছাত্রীদের অশালীন ও অবাঞ্চিত প্রস্তাবসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে তার অপসারণ দাবি করে মঙ্গলবার থেকে আন্দোলনে নামে। তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেয়। বুধবার ছাত্রীরা কলেজ চত্বরে বিক্ষোভ শেষে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দিয়েছিল।