বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক খন্দকার শামসুল হুদার ইন্তেকাল
বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের মহাব্যবস্থাপক এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল হুদা বুধবার দিবাগত রাতে খুলনায় তার বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে...রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র ও এককন্যা রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় বাদ জোহর অনুষ্ঠিত হয়। এ সময়ে ব্যাংক গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ, ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। জানাজার পর গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের লাশ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ, সাবেক গর্ভনর ড. ফখরুদ্দীন আহমেদ এবং ড. মোহাম্মদ ফরাসউদ্দিন গভীর শোক প্রকাশ করেন।
