চিত্রা নদীর ফেরিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস
নড়াইলের ফেরিতে যাত্রীবোঝাই একটি বাস উঠতে গিয়ে অল্পের জন্য চিত্রা নদীতে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়।
বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে যশোর থেকে লোহাগড়া যাচ্ছিল। বাসটি ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি ভ্যান ও পনটনে ধাক্কা খেয়ে বাধাপ্রাপ্ত হয়। ফলে বড় ধরণের একটি দুর্ঘটনা থেকে বেঁচে যায় যাত্রীরা। তবে বাসের চাকায় মারাত্মক আহত হন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিপ্রা মজুমদার (৩৮) এবং ভ্যান চালক কুদ্দুস আলী (৪০)। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে যদি পনটনে বাধাগ্রস্ত না হতো তাহলে নিশ্চিত নদীতে পড়ে যেতো। ভ্যানটি বাসের চাপায় পিষ্ট হয়ে গুড়িয়ে গেছে। গাড়ীর ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। ট্রাফিক পুলিশের অবহেলার কারণে ফেরিঘাটে এলোমেলো গাড়ি পার্কিং করায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরী।
