নগরীতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে র্যাব, কোটি টাকার হেরোইন উদ্ধার
র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা বুধবার নগরীর বিভিন্ন এলাকা থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।
এছাড়া উদ্ধার করেছে এক কোটি টাকা মূল্যের হেরোইন। আটককৃতদের মধ্যে মিপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী তাজের এক ঘনিষ্ট সহযোগীও রয়েছে।
র্যাব সূূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত দেড়টার দিকে তুরাগ থানার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পানু নামে পরিচিত রাসেল ওরফে কবির (২২) এবং শাহ আলমকে গ্রেপ্তার করে। এসময়ে তারা বিপক্ষ গ্রুপের একজনকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল।
র্যাব তাদের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউণ্ড গুলিও উদ্ধার করে।
র্যাব সূত্র আরও জানায়, পানু মিরপুরের কুখ্যাত সন্ত্রাসী তাজের ঘনিষ্ঠ সহযোগী। তার নামে থ্রি মার্ডারসহ বেশ কযেকটি মামলা রয়েছে।
পানুর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে র্যাব সূত্র জানায়, পানু স্বীকার করেছে যে সে এবং তার সহযোগী মিলে গত মার্চ মাসে মিরপুর থানাধীণ শেওড়াপাড়ার মাতবরের পুকুরপাড় এলাকায় এক দিনমজুরকে হত্যা করে।
প্রায় আট মাস আগে পানু ভাড়াটিয়া খুনি হিসেবে বিক্রমপুর যায় এভং রনি নামে একজনকে খুন করে।
অপর এক অভিযানে র্যাব নগরীর আশকোনা এলাকা থেকে এক কোটি টাকা মূল্যের হেরোইন আটক করে এবং এই ঘটনা জড়িত থাকায় জাহাঙ্গীর হোসেন নামে একজনকে গ্রেফতার করে।
জাহাঙ্গীরের বাড়ি বরিশালে। সে রাজধানীর বাড্ডা এলাকায় থাকতো।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা দুপুর আড়াইটার দিকে আশকোনার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে হেরোইনসহ জাহাঙ্গীরকে আটক করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি।
