শেরপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির আত্মসমর্পণ
শেরপুরে হত্যা ও ডাকাতির মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ফজল (৩৫) ও রূপচাঁন (৩০) বুধবার শেরপুর জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাসের আদালতে আত্মসমর্পন করে। পরে তাদের জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।
শেরপুর জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস ২৭ জুন পলাতক ফজল ও রূপচাঁনসহ আটজনকে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিল দুই আসামি। বাকি ছয়জনই ছিল পলাতক। বর্তমানে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সব আসামি কারাগারে আটক রয়েছে।
শেরপুর সদর উপজেলার চরভাবনা গ্রামের গুড় ব্যবসায়ী হজরত আলীকে হত্যা করে গুড় বিক্রির ৩৫ হাজার টাকা নিয়ে যাওয়ার মামলায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায়ের পর ওই বাকি ছয় জন এমাসেই তিস দফায় আদালতে আত্মসমর্পণ করে।
