২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডলার ছিনতাইকারী ১১ জন পুলিশের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার

ডলার ছিনতাইয়ের অভিযোগে জুনের দ্বিতীয় সপ্তাহে যশোরের শার্শা থানার ১১ জন পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করার আদেশটি মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসে শার্শা থানার এসআই হাফিজ, ফিরোজ, হুমায়ুন কবির ও কনস্টেবল মাহবুব, রহমান, ইউনুস, সালামসহ ১১ জন পুলিশ সদস্য তল্লাশী চালিয়ে এক যাত্রীর কাছ থেকে সাতশ’ ডলার ছিনিয়ে নেয়।

খুলনার ডিআইজি নূর মোহাম্মদ উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করে সত্যতা পান।

তিনি বিষয়টি যশোরের পুলিশ সুপারকে অবহিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

সুত্র মতে, গত ২০ জুন পুলিশ সুপার তাদের সাসপেন্ড করেন। এ সাসপেন্ড আদেশ মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে দায়েরকৃত বিভাগীয় মামলা চলবে।

অভিযোগ পাওয়া গেছে, আদেশ প্রত্যাহার করার জন্যে কয়েকজন পুলিশ অফিসারকে তুষ্ট করতে হয়েছে।

যশোরের পুলিশ সুপার হাফিজুর রহমান সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা স্বীকার করেছেন। তবে আদেশ প্রত্যাহার করতে ‘উৎকোচ গ্রহণ‘ বিষয়ে তিনি কিছু শোনেন নি বলে বিডিনিউজকে জানান।