২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মৃদু ভুমিকম্প

বন্দর নগরী চট্টগ্রামে মঙ্গলবার রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 02:12 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

চট্টগ্রামের আমবাগানস্থ ভূ-কম্পন পর্যবেক্ষন কেন্দ্র জানায়, মঙ্গলবার রাত ১২ টা ২৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ১০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.২। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ কম্পন পর্যবেক্ষন কেন্দ্র থেকে ৭৯ কিলোমিটার দূরে। এটি ছিল এ বছরে বন্দর নগরী চট্টগ্রামের ২০ তম ভূমিকম্প।