২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে শিশুরমৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে নানার বাড়িতে বেড়াতে এসে মঙ্গলবার রাতে এক শিশু অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 02:08 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

সীতাকুণ্ড থানা পুলিশ সূত্র জানায়, নিহত শিশুর নাম জোবায়ের রিজভী (৮)। সে আলেমদিয়া গ্রামের রুস্তম আলীর নাতি।

মঙ্গলবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রুস্তম আলীর ঘড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এলাকাবাসীর চেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এই সময় ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় জোবায়ের অগ্নিদগ্ধ হয়। পরে এলাকাবাসী শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানায়।