২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিন পর চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক

তিনদিন পর মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় চট্টগ্রাম বন্দর নগরীতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

২৩ জুলাই দুপুরে খুলশী গ্রিড সাব স্টেশনে ব্রেকার বিস্ফোরণের ফলে নগরীর পূর্ব জোন তথা চট্টগ্রাম নগরীর অর্ধেক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার বিস্ফোরণের পর ওইদিন রাতে ক্ষতিগ্রস্ত সাব স্টেশনের দুটি ট্রান্সফরমারের একটি মেরামত করে পূর্ব জোনের বিদ্যুৎ সরবরাহের কাজে লাগানোর চেষ্টা করা হয়। কিন্তু অপর ট্রান্সফরমারের ত্রুটি সারাতে ব্যর্থ হওয়ায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ করা যায়নি।

শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে সাব স্টেশন সম্পূর্ণ বন্ধ করে মেরামত কাজ শুরু হয়। এসময় চট্টগ্রামের পুরো পূর্ব জোন সম্পূর্ণভাবে বিদ্যুৎবিহীন ছিল।

বিদ্যুৎবিহীন থাকা অবস্থায় পূর্ব চট্টগ্রামের ২০ লাখ অধিবাসী ছিল চরম দুর্ভোগের মধ্যে। চট্টগ্রাম ওয়াসার উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায়। কালুরঘাট, নাসিরাবাদ এলাকার কলকারখানায় উৎপাদন বন্ধ ছিল। হ্রাস পায় খাতুনগঞ্জের বাণিজ্যপাড়ার বিক্রয়।